নীতিমালা সংক্ষেপে
১উদ্দেশ্যউদ্যোক্তা খোঁজা, বাছাই, অর্থায়ন ও পরামর্শ§১–২
- উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে প্রকৃত উদ্যোক্তা বাছাই।
- অর্থায়ন, পরামর্শ ও বাজার সংযোগের সুযোগ তৈরি।
- মূলধনের প্রকৃত চাহিদা অনুযায়ী ঋণ ও সমপরিমাণ অনুদান।
২ব্যবসার ধরনআইনে বৈধ সব ব্যবসা — নতুন ও চলমান দুটোই§৩
আইনে নিষিদ্ধ ব্যবসা এর আওতায় আসবে না।
৩কারা আবেদন করতে পারবেনপ্রাপ্তবয়স্ক, বয়স সর্বোচ্চ ২৮, নিজ উপজেলার স্থায়ী বাসিন্দা§৫.১–৫.৪
- আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর (প্রাপ্তবয়স্ক নাগরিক)।
- যে উপজেলায় আবেদন, সেখানকার স্থায়ী বাসিন্দা।
- নিজের ব্যবসা, বা নতুন ব্যবসার বাস্তবসম্মত পরিকল্পনা আছে।
- ব্যবসা ও অর্থায়নের প্রয়োজন গুছিয়ে বলতে পারবেন।
৪কারা পারবেন নাআগে ব্যবসার ঋণ নেওয়া, ঋণখেলাপি, সরকারি চাকরিজীবী§৫.৫–৫.৮
- আগে ব্যবসার জন্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে থাকলে।
- ঋণখেলাপি হলে (সিআইবি যাচাইয়ে প্রমাণিত হলে আবেদন বাতিল)।
- সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত হলে।
- ভুল তথ্য বা অন্যের ধারণা নিজের নামে দিলে — বাতিল ও কালো তালিকা।
- কোনো পর্যায়ে তদবির করলে অযোগ্য (§১৫.১)।
৫ঋণ ও অনুদানসর্বোচ্চ ২০ লাখ, অর্ধেক ঋণ অর্ধেক অনুদান§৬–৯
- সর্বোচ্চ ২০ লাখ টাকা সমন্বিত অর্থায়ন; ঋণ:অনুদান ৫০:৫০ (সর্বোচ্চ ১০ + ১০ লাখ)।
- পরিমাণ ঠিক হবে প্রকৃত চাহিদা ও মূল্যায়ন দেখে — যেমন ১২ লাখ লাগলে ৬ লাখ ঋণ + ৬ লাখ অনুদান।
- জামানত লাগবে না; ঋণ পাওয়ার যোগ্য হলেই অনুদান।
- ঋণ ও অনুদান একসাথে, এককালীন, ব্যাংক হিসাবে — নগদে নয়।
- সুদ/মুনাফার হার বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট পুনঃঅর্থায়ন স্কিম অনুযায়ী।
ঋণ সময়মতো শোধ না করলে বা অপব্যবহার হলে অনুদানও ঋণে পরিণত হবে। বিতরণের সময় অনুদানের সমপরিমাণ পোস্ট-ডেটেড চেক দিতে হবে।
৬আবেদন ও কাগজপত্রনিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংক শাখায়§১০
- ফরম পূরণ করে প্রিন্ট করুন ও নিজ হাতে স্বাক্ষর দিন।
- নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংক শাখায় জমা দিন — আগে হিসাব না থাকলেও চলবে।
- শাখা থেকে ট্র্যাকিং নম্বর বুঝে নিন।
সাথে দিন: জাতীয় পরিচয়পত্র · শিক্ষাগত সনদ (যদি থাকে) · পাসপোর্ট সাইজ ছবি ২ কপি · ওয়ার্ড কমিশনার/কাউন্সিলরের নাগরিক সনদ · প্রশিক্ষণ সনদ (যদি থাকে)
৭আবেদনের পরেলিড ব্যাংক হয়ে বাছাই, ১৫ কার্যদিবসে ঋণ অনুমোদন§১১–১৩
- ব্যাংক শাখা
- উপজেলা লিড ব্যাংক
- জেলা লিড ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক বিভাগীয় অফিস
- বাছাই ও ঋণ অনুমোদন
- প্রতিটি ধাপে পরের কার্যদিবসে আবেদন পাঠানো হয়।
- বাছাই কমিটিতে বাংলাদেশ ব্যাংক, সফল উদ্যোক্তা, ব্যাংক প্রতিনিধি, ইন্ডাস্ট্রি লিডার, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞ।
- দেখা হবে: ধারণার যৌক্তিকতা, বাজার সম্ভাবনা, আর্থিক পরিকল্পনা, সক্ষমতা ও কর্মসংস্থান।
- নির্বাচিত হলেই ঋণ নিশ্চিত নয় — ব্যাংক নিজ নীতিতে ১৫ কার্যদিবসে অনুমোদন দেবে ও নিয়মিত তদারকি করবে।
৮অতিরিক্ত সহায়তাপ্রশিক্ষণ, মেন্টর, নিবন্ধন ও বাজার সংযোগ§১৪
- সব আবেদনকারী Financial Literacy Programme-এর আওতায়।
- নির্বাচিতদের জন্য প্রশিক্ষণ, মেন্টর, ট্রেড লাইসেন্স/TIN ও বিজনেস প্ল্যানে সহায়তা, বাজার সংযোগ।
এটি সংক্ষিপ্ত সার; চূড়ান্ত নিয়ম মূল সার্কুলার অনুযায়ী — মূল সার্কুলার দেখুন